Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুর মাদারগঞ্জে স্কুল অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১৭

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে আদারভিটা ইউনিয়নের পলিশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী চলা বার্ষিক অনুষ্ঠান চলাকালে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কয়েকজন বহিরাগত যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। উপস্থিত লোকজন প্রথমে তাদের শান্ত করার চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই উত্তেজনা বাড়তে থাকে। পরে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে পরিস্থিতি রূপ নেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহতদের মধ্যে কয়েকজনকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। মারমারির পর সবাই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার কারণে আহতদের সুনির্দিষ্ট নাম-পরিচয় জানা যায়নি। স্থানীয়রা ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, মারামারির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি এবং আহতদের মধ্যে কারও হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।