পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে আয়োজিত এ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. মোকছেদুল হক সিরি সভাপতিত্ব করেন এবং সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল-এর ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, নেতা মো. রমজান আলী, মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজান ও আব্দুল্লাহ আল মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা।
সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে সামসুজ্জোহা খান বলেন, মুখে বিএনপি অথচ অন্তরে জামায়াত—এ ধরনের নেতাদের চিহ্নিত করতে হবে এবং প্রকৃত কর্মীদের মধ্য থেকে নেতৃত্ব বাছাই করে দলকে আরও সুসংগঠিত করতে হবে। তিনি বলেন, প্রকৃত বিএনপি কর্মীরা কখনো দলের সঙ্গে বেঈমানি করে না। এ ধরনের বেঈমানির কারণে পত্নীতলার উন্নয়ন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, “জীবন বাজি রেখে পত্নীতলার উন্নয়ন করব এবং প্রকৃত কর্মীদের নিয়েই আমার রাজনৈতিক পথচলা অব্যাহত থাকবে।” কর্মী সম্মেলনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনসহ বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.