হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপি নেতা জহিরুল ইসলাম মবিনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জিনারী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে জিনারী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের সমন্বয়ক, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম মবিনের দ্রুত সুস্থতা কামনায় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি বাহার উদ্দিন বাহার। সঞ্চালনায় ছিলেন হোসেনপুর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও জিনারী ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমিনুল হক মাখন মৃর্ধা।
দোয়া মাহফিলে বক্তব্য দেন জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আ. কদ্দুস, সাবেক আহ্বায়ক সোহরাব উদ্দিন, সিনিয়র সহসভাপতি আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলম সরকার, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি শরিফুল আলম, ইউনিয়ন বিএনপির সহসভাপতি আ. কাদির বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক মস্তুফা মৃর্ধা, বিএনপি নেতা লিটন মৃর্ধা, আবুল কাশেম, হানিফ মেম্বার, মাসুদ শাহ মেম্বার, যুবদল সাধারণ সম্পাদক নয়ন মিয়া, শ্রমিক দল সভাপতি সাইদুল ইসলাম, ওলামা দল সাধারণ সম্পাদক হারিকুন ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জহিরুল ইসলাম মবিন দীর্ঘদিন ধরে দল ও এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার অসুস্থতায় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন এবং শিগগিরই তাকে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মিলাদ পরিচালনা করা হয় এবং উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।

