ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলার ঢাকা–সিলেট মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে ২০ টন ধারণক্ষমতার একটি নতুন রেকার পেয়েছে খাটিহাতা হাইওয়ে থানা। মঙ্গলবার সকালে রেকারটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, ঢাকা–সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড অংশে প্রায়ই দীর্ঘ যানজট সৃষ্টি হতো। সড়কে দুর্ঘটনা বা যানবাহন বিকল হলে তা দ্রুত সরানোর মতো কোনো ব্যবস্থা না থাকায় যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়তে হতো।
তিনি জানান, পুলিশ সদর দপ্তরের মাধ্যমে খাটিহাতা হাইওয়ে থানায় ২০ টন ধারণক্ষমতার একটি আধুনিক রেকার প্রদান করা হয়েছে, যা এখন থেকে ব্রাহ্মণবাড়িয়া অংশে নিয়মিত ব্যবহার করা হবে। এতে দুর্ঘটনাকবলিত বা বিকল যানবাহন দ্রুত অপসারণ করা সম্ভব হবে এবং মহাসড়কে যানজট কমাতে কার্যকর ভূমিকা রাখা যাবে।
এ সময় তিনি সড়ক ব্যবস্থাপনা উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং আশা প্রকাশ করেন, নতুন রেকার ব্যবহারের মাধ্যমে ঢাকা–সিলেট মহাসড়কে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.