বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন তিনি।
দুই বারের নির্বাচিত এই এমপি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানিয়েছেন বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা। বিকাল ৪ টায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা এম রশিদুজ্জামান মিল্লাতের।
এদিকে তার মন্ত্রী হওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে পোষ্ট দিয়ে শুভ কামনা জানাচ্ছেন নেটিজেনরা।
তিনি মন্ত্রী হওয়ার খবরে খুশির আমেজ বিরাজ করছে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজলার মানুষ ও দলীয় নেতা কর্মীরা।
এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে বিএনপির হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে তিনি দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার থেকে তাকে মন্ত্রী করার দাবি উঠে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.