Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিএনপি সভাপতির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ, অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল-২ আসনের বিলডুমুরতলা এলাকায় হবখালী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাতের দিকে বিকট শব্দে ঘুম ভেঙে গেলে তারা ঘরের ভেতর আগুন জ্বলতে দেখতে পান। আগুনে ধান, রবি শস্যসহ ঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনার সময় ঘরে কেউ অবস্থান না করায় হতাহতের ঘটনা ঘটেনি।

পরিবারের দাবি, জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-2 আসনে জেলা বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক ও কলস প্রতীকের প্রার্থী আলহাজ মনিরুল ইসলাম এর পক্ষে কাজ করায় প্রতিপক্ষ সমর্থকরা তাদের বাড়িতে আগুন দিয়েছে।

অভিযোগ অস্বীকার করে ধানের শীষের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, “বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা ষড়যন্ত্র করে আগুন দিয়ে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত চাই।”

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, আগুনের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।