বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তীব্র অপুষ্টি ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে একটি এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। Helen Keller International–এর Transforming Lives Through Nutrition প্রকল্পের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির প্রকল্প সমন্বয়কারী মো. কামরুল ইসলাম–এর সঞ্চালনায় সভায় প্রকল্পের লক্ষ্য ও অগ্রগতি তুলে ধরেন পুষ্টি কর্মকর্তা রুমানা শারমিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রউফ, সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
বক্তারা বলেন, শিশুদের অপুষ্টির অন্যতম কারণ অসচেতনতা ও সময়মতো স্বাস্থ্যসেবা নিশ্চিত না হওয়া। সম্মিলিত উদ্যোগে অপুষ্ট শিশু শনাক্তকরণ ও ব্যবস্থাপনা জোরদার করা গেলে ভবিষ্যতে অপুষ্টি নির্মূল করা সম্ভব বলে আশা প্রকাশ করা হয়।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ উপজেলা পর্যায়ে পুষ্টি ব্যবস্থাপনা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.