গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করলেন বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন তাকে শপথ করান।
শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে জহির উদ্দিন স্বপন বরিশাল-১ আসন থেকে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে গৌরনদী ও আগৈলঝাড়া থেকে পূর্ণাঙ্গ মন্ত্রী পাওয়ায় জেলাজুড়ে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। তিনি বিএনপির সাবেক তথ্য গবেষণা সম্পাদক ও দলের মিডিয়া সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.