বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শপথ গ্রহণের পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় উচ্ছ্বাসের ছড়াছড়ি দেখা যায় এবং স্থানীয়রা আনন্দে মিষ্টি বিতরণ করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোবাইদুল ইসলাম শামীম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর মন্ত্রী হওয়ায় এখন উন্নয়নের নতুন যাত্রা শুরু হবে। উপজেলা বিএনপির সহসভাপতি গাজীউর রহমান মোল্লা আশা প্রকাশ করেন, মিল্লাত ভাই পিছিয়ে পড়া এলাকা ও নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেবেন। সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স বলেন, ১৭ বছর পর বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জবাসীর মুখে হাসি ফুটেছে এবং এই মন্ত্রিত্ব জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে।
উল্লেখ্য, এম রশিদুজ্জামান মিল্লাত প্রথমবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে মন্ত্রী করার দাবি উঠেছিল। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা মনে করেন, তারেক রহমান সরকারের উদ্যোগে তাকে প্রতিমন্ত্রী করার মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.