Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাট-২ থেকে নবনির্বাচিত এমপি আবদুল বারী জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আব্দুল বারী। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালেই তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং মাত্র ছয় ঘণ্টার মধ্যে জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও শপথ নেন।

ছাত্রজীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ছাত্র সংসদের সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা আবদুল বারী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন। পরে বিসিএস ক্যাডারে প্রশাসন বিভাগের দায়িত্বে নিযুক্ত হয়ে মানিকগঞ্জ ও ঢাকা জেলা প্রশাসক, ঢাকা বিভাগীয় কমিশনার ও জাতীয় পুষ্টি কর্মসূচির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসর গ্রহণের পরও তিনি এলাকায় সক্রিয় থাকেন। শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-কালভার্ট নির্মাণসহ কৃষি, বিশেষ করে আলু মৌসুমে সার সংকট সমাধান এবং সামাজিক সংগঠনের নানা আয়োজনে উপস্থিতি তাকে জনপরিসরে দৃশ্যমান করেছে।

মনোনয়ন পাওয়ার আগে তিনি সাংগঠনিকভাবে নিজেকে প্রস্তুত করেন, ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা ও ছোট উঠান বৈঠকের মাধ্যমে গ্রামীণ ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করেন। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, গ্রামাঞ্চলে তিনি বড় ব্যবধানে এগিয়েছেন এবং শহর এলাকাতেও প্রত্যাশার চেয়ে ভালো ফল পেয়েছেন।

কালাই উপজেলা জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তালুকদার লায়ন বলেন, ‘আজ খুব গর্বিত, একজন সৎ মানুষ মন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত।’ কৃষক ও বিএনপি কর্মী লেবু মিয়া বলেন, ‘ডিসি বারী স্যার আমাদের আশা পূরণ করেছেন। ফসলের ভালো দাম পেলেই আমরা খুশি।’

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিম হোসেন মন্ডল বলেন, ‘নির্বাচনের পর নবনির্বাচিত এমপি সংগঠনের শৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা দিয়েছেন। আজ জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন, আমরা গর্বিত।’

সদ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আবদুল বারী জানিয়েছেন, “আমি প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জয়পুরহাট জেলা এবং নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞ। আমার প্রশাসনিক অভিজ্ঞতা সর্বোচ্চভাবে ব্যবহার করে এলাকার উন্নয়নে কাজ করব।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।