রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রতিমন্ত্রী পদে নিয়োগ করায় প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন জাতীয় সংসদ ভবনে তাকে শপথ করান।
প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ এক বার্তায় জানান, শেখ ফরিদুল ইসলামকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়—এর প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এটি বাগেরহাটবাসীর জন্য গৌরবের বিষয়।
নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও জনমুখী কর্মকাণ্ডের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি দেশের পরিবেশ সংরক্ষণ, ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তাদের বিশ্বাস।
প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্বপালনে সফলতা কামনা করা হয়েছে। একই সাথে বাগেরহাট-৩ আসনসহ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তার বলিষ্ঠ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

