হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হোসেনপুর উপজেলার আড়াইবাড়ীয়া ইউনিয়নে দুই ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও জামাইয়ের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভরুয়া গ্রামের মৃত ইউনুস আলীর পুত্র মো. আবদুল করিম (৭২) শ্বাসকষ্টজনিত সমস্যায় কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৭টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শ্বশুরের মৃত্যুর সংবাদ শুনে একই গ্রামের মৃত মহর উদ্দিনের পুত্র ও আবদুল করিমের মেয়ের স্বামী মো. হিরা মিয়া (৪৮) হৃদরোগে আক্রান্ত হন এবং পরে মারা যান। একই পরিবারের পরপর দুই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে।
আড়াইবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.