কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। “বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার” শ্লোগানে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভা শেষে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা পর্ষদ গঠন ও ১৫ সদস্যের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সভায় দৈনিক খোলা কাগজ ও দৈনিক নবধারা প্রতিনিধি মিজানুর রহমান মিজান–কে সভাপতি এবং দৈনিক আখিরা ও দৈনিক চাঁদনী বাজার প্রতিনিধি জুলহাস হোসেন সোহাগ–কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক জনবাণী ও ডিএসবি নিউজ প্রতিনিধি আসলাম খান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি পদ শূন্য রাখা হয়েছে, সহসভাপতি আবু সাঈদ মনির, যুগ্ম সম্পাদক এল কে মাহমুদ কাব্য, কোষাধ্যক্ষ চঞ্চল কুমার গুপ্ত এবং দপ্তর সম্পাদক হাছিবুল ইসলাম হাছিব। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফেরদৌস জামান মুন্না, আল-আমিন, আরিফুল ইসলাম, রুবেল হুসাইন, মওদুদী আহমেদ মঞ্জিল, রোম্মানুল ইসলাম রাজ ও সোহানুর রহমান।
ক্লাবের গঠনতন্ত্রের ৭ ধারা ২ অনুচ্ছেদ অনুযায়ী উপদেষ্টা পর্ষদের সদস্য মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু রেজা এবং সমাজসেবক মাসুদ আলম।
সভা শেষে দেশের কল্যাণ ও ক্লাবের সাফল্য কামনা করে মুনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.