Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৫

নওগাঁ প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত এবং নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ–মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কের মহাদেবপুর থানার চৌদ্দ মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মাইক্রোবাস চালক আব্দুস সামাদ (৩৫) নওগাঁর ধামুরহাট উপজেলার ফতেপুর গ্রামের ইসমাইলের ছেলে। আহতরা হলেন পত্নীতলা উপজেলার পাটি আমলাই গ্রামের সাইদুর রহমান, তার স্ত্রী মাহমুদা বেগম, একই গ্রামের রফিকুলের ছেলে রাব্বি এবং ধামুরহাট উপজেলার সিঙ্গারু গ্রামের গনির ছেলে রফিকুল।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ মাহমুদা বেগমকে নিয়ে স্বজনরা একটি মাইক্রোবাসে করে রাজশাহী যাচ্ছিলেন। পথে চৌদ্দ মাইল এলাকায় নওগাঁ থেকে মহাদেবপুরগামী একটি যাত্রীবাহী বাস খড়িবাহী ভুটভুটিকে ওভারটেক করতে গিয়ে মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আব্দুস সামাদ গাড়ির ভেতরে আটকে পড়েন।

স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে গুরুতর আহত চালকসহ পাঁচজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠান। পরে তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে আব্দুস সামাদের মৃত্যু হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।