Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

স্টাফ রিপোর্টার, নড়াইল
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোহাগড়া উপজেলা কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে লোহাগড়া পৌরসভার জয়পুর জামরুল তলায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কয়েকটি লিফলেট জাতীয় ছবি টাঙিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর দেয়ালে লাগানো ছবি ও পতাকা খুলে ফেলা হয়েছে।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কার্যালয়ে আগুন ধরিয়ে ব্যাপক ভাঙচুর হয়েছিল। সেই থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য নেই, তবে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।