Nabadhara
ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

শপথ নিয়েই নির্বাচনী এলাকা চাঁদাবাজমুক্ত করার ঘোষণা নবনির্বাচিত সাংসদ

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ সালমান ওমর রুবেল শপথ গ্রহণের পরপরই তাঁর নির্বাচনী এলাকা চাঁদাবাজমুক্ত করার দৃঢ় ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি সহ্য করা হবে না এবং এ বিষয়ে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধোবাউড়া উপজেলা পরিষদ মুক্তমঞ্চে আয়োজিত এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এ ঘোষণা দেন। বক্তব্যে তিনি বলেন, ধোবাউড়া–হালুয়াঘাট উপজেলা এলাকায় কোনো চাঁদাবাজের স্থান হবে না। কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি এবং বলেন, “বাকিটা আমি দেখবো।”

ব্যবসায়ীদের উদ্দেশে নবনির্বাচিত এই সাংসদ বলেন, তারা যেন নিশ্চিন্তে ব্যবসা পরিচালনা করেন; তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি তিনি এলাকার অবকাঠামোগত সমস্যার কথাও তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ধোবাউড়া–হালুয়াঘাটের অধিকাংশ সড়ক এখনো কাঁচা এবং বিদ্যুৎ সমস্যাও প্রকট। এসব সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় নিতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন সাংসদ। তিনি বলেন, কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

উল্লেখ্য, ময়মনসিংহ-1 (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি বলেন, ধোবাউড়া–হালুয়াঘাটকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলাই হবে তাঁর অগ্রাধিকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।