ফরিদপুর প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বুধবার বিকেলে শহরের জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ইমাম উদ্দীন স্কয়ারে গিয়ে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
উপস্থিত নেতৃবৃন্দ
আনন্দ মিছিলে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক, ফরিদপুর জেলা বিএনপি
জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক, জেলা যুবদল
মোজাম্মেল হোসেন মিঠু, সভাপতি, জেলা স্বেচ্ছাসেবক দল
মাহাফুজুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল
এ ছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী মিছিলে অংশ নেন।
বক্তব্য ও আশাবাদ
মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পাওয়ায় তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দিত ও উজ্জীবিত। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্বের মাধ্যমে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। এ লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

