কয়রা(খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিটি কয়রা কপোতাক্ষ কলেজের সামনে থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের আমীর মাওলানা এমরান হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যাপক ওয়ালিউল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম।
আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কয়রা উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, কয়রা সদর ইউনিয়ন আমীর মোঃ মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন আমীর মাস্টার সাইফুল্লাহ হায়দার, মহেশ্বরীপুর ইউনিয়ন আমীর মৌলভী আবু সাঈদ এবং বাগালী ইউনিয়ন আমীর হাফেজ আব্দুল হামিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.