স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলা বাঁকা গ্রামে ইব্রাহীম শেখ (৮২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাঁকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহীম শেখ দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের ঈদগাহ সংলগ্ন একটি গাব গাছের ডালে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে আরিফ শেখ জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার কারণে তার বাবা আত্মহত্যা করে থাকতে পারেন বলে পরিবারের ধারণা।
কালিয়া থানার অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.