Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে হিন্দু পরিবারের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় পাঁচ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরে উপজেলার হারুয়া এলাকার একটি সংখ্যা লগু পরিবারের পুকুরে।

অভিযোগে জানা যায়, সংখ্যা লগু হিন্দু পরিবারের পাপন দেবনাথ (৩৫) তার বাড়ির পাশে ৪০ শতকের একটি পুকুরে পাঙ্গাস ও দেশি জাতের শিং মাছের চাষ করছিলেন। বুধবার রাতের আধারে দূবৃত্তরা পুকুরের নেট দিয়ে দেওয়া শীমানা উঠিয়ে বিষ প্রয়োগ করে কিছু মাছ নিয়ে যায়।

পাপন দেবনাথ অভিযোগ করেন, জমিজমার বিরোধের কারণে এই ঘটনা ঘটতে পারে। তিনি ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে একজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২–৩ জনকে আসামী করা হয়েছে।

অভিযোগপ্রাপ্ত পক্ষ সজল দেবনাথ বলেন, “অনেক দিন ধরে অসুস্থ থাকায় বাড়িতে যেতে পারিনি। বিরোধপূর্ণ জমিতে পাপনরা খুঁটি বসিয়ে দখলের চেষ্টা করছে। অভিযোগ দেয়ার পর তারা নতুন নাটক তৈরির পায়তারা করছে।”

ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত চলছে এবং দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।