ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপার জয়ন্তীনগর গ্রামে পারিবারিক বিরোধের জেরে কেসমত আলী (৬০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে। নিহত কেসমত আলী একই গ্রামের সিরাজ সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে কেসমত আলী জৈনক এক ব্যক্তিকে লক্ষ্য করে বলেন, “তোকে দেখে নেব।” এ মন্তব্যে পাশে থাকা নবীস উদ্দিন ক্ষিপ্ত হন। পরে সকাল ৯টার দিকে কেসমত আলীকে বাড়ির পাশে একা পেয়ে নবীস উদ্দিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া এবং মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা কেসমত আলীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার উপপরিদর্শক আবুল কাশেম জানান, পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। বয়সের কারণে হালকা আঘাত থেকেও মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
মৃতের পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা শোক প্রকাশ করেছেন এবং দ্রুত ন্যায়বিচার কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.