Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

চারঘাট উপজেলার কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপি আবু সাইদ চাঁদের মতবিনিময়

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে চারঘাট–বাঘা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবু সাইদ চাঁদ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাইদ চাঁদ বলেন, তাঁর নির্বাচনী এলাকায় কোনো ধরনের অবৈধ পুকুর খনন বরদাশত করা হবে না। কেউ পুকুর খনন করলে দল-মত নির্বিশেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, মাদক ব্যবসা ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো ধরনের সুপারিশ গ্রহণ করা হবে না।

তিনি চারঘাট-বাঘা এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, সংসদ সদস্যের বিশেষ সহকারী জালাল উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, চারঘাট মডেল থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।