Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে তেলবাহী লরি চাপায় ব্যবসায়ীর মৃত্যু, আহত -২

নোয়াখালী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

কবিরহাট উপজেলাতে তেলবাহী লরির চাপায় এক সার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার দুই ছেলে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে সোনাপুর-টু-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের ট্রান্সমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শফিক (৬০) সুন্দলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মমিনুল হকের ছেলে। আহতরা হলেন তার দুই ছেলে—শাকিল (২১) ও মো. একা (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর থেকে যমুনা তেলবাহী একটি লরি কবিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথে ট্রান্সমিটার এলাকায় পৌঁছালে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলে থাকা শফিক ও তার দুই ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শফিক মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই যুবককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঞা জানান, মোটরসাইকেলে করে যাওয়ার সময় তেলবাহী লরির চাপায় ব্যবসায়ী শফিক ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে লরিচালককে আটক করেছে এবং মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।