Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর জেলা আ.লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

ফরিদপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেলা শহরের থানার মোড় সংলগ্ন ফরিদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শুক্রবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।

পতাকা উত্তোলনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহান, জেলা যুবলীগ সদস্য মাহফুজ আহমেদ হিমেল এবং সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি মো. কাউসার আকন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ জেলা ও শহর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পতাকা উত্তোলন শেষে নেতৃবৃন্দ সংগঠনের ঐক্য ও কার্যক্রম জোরদারের আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যের পর তারা কর্মসূচি শেষ করে স্থান ত্যাগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।