Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সখিপুরে ‘স্বপ্ন’-এর আধুনিক আউটলেট উদ্বোধন, কেনাকাটায় নতুন দিগন্ত

ভেদরগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভেদরগঞ্জ প্রতিনিধি

সখিপুর বাজারের সরকার মার্কেটে দেশের জনপ্রিয় খুচরা বিপণন প্রতিষ্ঠান স্বপ্ন-এর নতুন আউটলেট (কোড: ৮৭৯) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আউটলেটটির শুভ সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর বাজারের সভাপতি বুলবুল আহমেদ সরদার। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রেতা অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আধুনিক মানের সুপার শপ চালু হওয়ায় সখিপুরের মানুষ এখন ন্যায্যমূল্যে নিরাপদ ও মানসম্মত পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। এতে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভোক্তাদের ভোগান্তি কমবে।

বিশেষ অতিথি বুলবুল আহমেদ সরদার বলেন, সখিপুর বাজার দিন দিন ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। নতুন এই আউটলেট স্থানীয় ব্যবসায়িক পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

আউটলেটটির ম্যানেজার মো. নিয়াজ মোর্শেদ জানান, ক্রেতাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এখানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, তাজা ফলমূল, সবজি, গ্রোসারি ও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য এক ছাদের নিচে রাখা হয়েছে। নিয়মিত বিভিন্ন অফার ও ছাড়ের ব্যবস্থাও থাকবে।

ফ্র্যাঞ্চাইজির দায়িত্বে রয়েছেন আয়েশা সিদ্দিকা, মো. বশির আহমেদ, মামুন সরকার ও শিমুল মাহমুদ। তারা জানান, এলাকার মানুষের আস্থা অর্জন করে মানসম্মত সেবা প্রদানই তাদের মূল লক্ষ্য।

উদ্বোধন শেষে অতিথিরা আউটলেট ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। নতুন এই আউটলেট চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।