Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনি এলাকায় চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু

ফেনী প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

নিজ নির্বাচনি এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা দেন। স্ট্যাটাসে মন্ত্রী লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে তারা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে অভিযোগ জানানোর জন্য ০১৭৩০০০৪৮৪৪ নম্বরের একটি হটলাইন চালুর ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, প্রাপ্ত তথ্য সম্পূর্ণ গোপন রাখা হবে এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান তিনি।

স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগের কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আবদুল আউয়াল মিন্টু। পরে তিনি মন্ত্রিসভায় স্থান পান। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার অন্তর্ভুক্তি নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্ত্রী মিন্টুর মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক সলিম উল্যাহ মেজবাহ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে মন্ত্রী বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।