Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ৪শ কেজি ঘোড়ার মাংস জব্দ, দুইজনের কারাদণ্ড

আবদুল জলিল, সিরাজগঞ্জ 
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আবদুল জলিল, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার মেঘাই ঘাট নৌবন্দর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪০০ কেজি জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাংস জবাই ও পরিবহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নিতাইভাঙ্গা গ্রামের মৃত আরজুল্লার ছেলে কাউসার আলী পলাশ (৩৫) এবং একই এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

পরে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ৪(১) ধারায় প্রত্যেককে দুই হাজার টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।

ইউএনও জানান, মোট ৮টি জবাইকৃত ঘোড়ার প্রায় ৪০০ কেজি মাংস ১১টি বস্তায় ভরে ট্রাকে করে পরিবহনের সময় তাদের হাতেনাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, মাংসগুলো গাজীপুরে নেওয়া হচ্ছিল। পরে জব্দ করা মাংস বস্তা খুলে মাটিচাপা দেওয়া হয়।

অভিযানে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুল, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাইদ, পুলিশ পরিদর্শক আলী আকবর এবং কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।