Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে নসিমনের চাপায় শিশুর মৃত্যু, আহত আরও ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জ প্রতিনিধি

সলঙ্গা এলাকায় মাছবোঝাই শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের চাপায় তাবাসসুম (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল দিকে সলঙ্গা-তাড়াশ আঞ্চলিক সড়কের রৌহাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাবাসসুম চৈত্রহাটি গ্রামের তফিস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রৌহাদহ বাজারের পূর্ব পাশে একটি বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম বাজছিল। এ সময় দুই শিশু দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করলে তাড়াশগামী মাছবোঝাই একটি নসিমন পেছন দিক থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবাসসুমের মৃত্যু হয়।

আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়।

সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ কবির জানান, দুর্ঘটনার পর নসিমনটি সড়কের পাশের একটি ক্ষেতে ফেলে রেখে চালক পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা গাড়িতে থাকা মাছ নিয়ে যায় বলেও তিনি জানান। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

নিহত শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।