রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
নবগঠিত বিএনপি সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামকে রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিমন্ত্রী রামপালে পৌঁছালে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
অভ্যর্থনা শেষে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী বন সংরক্ষণ, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।
পরে রামপাল উপজেলা বিএনপির আয়োজনে এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী। সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

