পিরোজপুর প্রতিনিধি
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মত সরকারি সফরে নিজ জেলা পিরোজপুরে এলেন আহম্মদ সোহেল মঞ্জুর। দুই দিনের এই সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তিনি পিরোজপুর সার্কিট হাউজে পৌঁছলে জেলা প্রশাসক আবু সাঈদ ও পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহম্মেদ সিদ্দিকী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুকে ফুলেল শুভেচ্ছা দেয় প্রশাসন ও পুুলিশ।
প্রতিমন্ত্রী জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন । পরে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
এ সময় উপজেলা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিএনপির জেলা আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকনসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সফরের দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারি) তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.