Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু, আহত ১

জামালপুর প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু।

নিহতরা হলেন দেলোয়ার মাহমুদ (৫০) ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদ (২০)। তাদের বাড়ি পার্শ্ববর্তী শেরপুর জেলার সদর উপজেলার কেন্দুয়ার চর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে দেলোয়ার মাহমুদ তার দুই ছেলে ইশতিয়াক আহমেদ (২০) ও আবরার (৫)-কে নিয়ে মোটরসাইকেলে করে জামালপুর থেকে শেরপুরের নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে শহরের ব্রহ্মপুত্র সেতুর সংযোগ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার মাহমুদ ও তার বড় ছেলে ইশতিয়াক আহমেদের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত ছোট ছেলে আবরারকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পুলিশ আটক না করে ছেড়ে দেওয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালায়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ সময় নিহতদের স্বজন ও স্থানীয়রা জামালপুর-শেরপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখেন।

নিহত দেলোয়ার মাহমুদ জামালপুরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি শহরের মুকুন্দবাড়ী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।