সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের তিনটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বিজয়ী তিন সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে জামায়াতে ইসলামী বাগেরহাট পৌরসভা শাখা।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট আলিয়া (কামিল) মাদ্রাসা মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাগেরহাট পৌরসভা আমীর মাওলানা শামীম আহসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ মো. ইউনুছ আলী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌরসভা জামায়াতের বিভিন্ন ইউনিটের সদস্য ও দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি অভিনন্দন জানিয়ে জনগণের প্রত্যাশা পূরণে সততা ও ন্যায়নীতির ভিত্তিতে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.