Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ফকির রওশন সাধুর দিব্যধামে শেষ হলো দু’দিনের সাধুসঙ্গ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নিভৃত পল্লী ভেড়ামারায় ফকির রওশন সাধুর দিব্যধামে শেষ হলো দু’দিনব্যাপী সাধুসঙ্গ অনুষ্ঠান। ফকির রওশন শাহ্’র ৩৭তম খেলাফত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে প্রবীণ সাধু, লালন ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী দিনে বৃহস্পতিবার বিকেলে লালন সাঁইজির ভাব, ভক্তি দর্শন, আত্মশুদ্ধি, জ্ঞানযোগ ও গুরুকর্মকে কেন্দ্র করে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যায় মুড়ি-চা সেবার পর রাতে গীতসুধা পর্বে আমন্ত্রিত বরেণ্য বাউল ও সাধুগণ ফকির লালন সাঁইজির বাণী পরিবেশন করেন। অনুষ্ঠান চলেছিল গভীর রাত পর্যন্ত।

শুক্রবার বিকেলে পূর্ণ সেবার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। তবে দিব্যধামে আসা অনেক সাধু ও ভক্ত কিছুদিন থাকবেন, আবার অনেকে নিজের ধামে ফিরে গেছেন সাধুসঙ্গের জ্ঞানযোগ ও আত্মশুদ্ধি নিয়ে। অনুষ্ঠান চলাকালে পবিত্র রমজান মাসের কারণে আনুষ্ঠানিকতা কিছুটা সংকুচিত রাখা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।