Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এমপি শেখ মনজুরুল হক

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ) পবিত্র মাহে রমজানের শুরুতেই কচুয়া উপজেলার সাধারণ মানুষদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি)বিকেলে কচুয়া বাজারের প্রধান প্রধান সড়কে তিনি ব্যবসায়ী, পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন ও রমজানের শুভেচ্ছা জানান।

এ সময় এমপির সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াত সেক্রেটারি মাওলানা শেখ মোহাম্মদ ইউনুস, খেলাফত মজলিসের আমীর মাওলানা আমিরুল আলম সিদ্দিকী, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় নেতা শেখ মো. এনামুল কবির, অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মোস্তাজাবুল হক, শাহীকুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, জেলা জামায়াত নেতা মাস্টার আমিনুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, শাকিল আহম্মদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

এ অনুষ্ঠানে এমপি শেখ মনজুরুল হক সাধারণ মানুষের সঙ্গে খোলামেলা কথোপকথনের মাধ্যমে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন এবং সমাজে সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।