Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে সড়ক পরিবহন ও সেতু, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ শেখ ফরিদুল ইসলামের আগমন উপলক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

শুক্রবার দুপুরে ঢাকা থেকে মোল্লাহাটে প্রবেশদ্বার ঢাকা-খুলনা মহাসড়কে মন্ত্রী শেখ রবিউল আলমকে বিএনপির নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি গ্রামের বাড়ি গাওলায় পৌঁছে জুম্মার নামাজ আদায় করেন, পিতার কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সময় কাটান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসার্স ক্লাবের সামনে তাকে লালগালিচা সংবর্ধনা প্রদান করা হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “মোল্লাহাট আমার শিকড়ের স্থান। জনগণের ভালোবাসাই আমার শক্তি। এলাকার সার্বিক উন্নয়নে সড়ক, রেল ও নৌযোগাযোগ খাতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও পায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি।”

এর আগে সকাল ৯টায় বোয়ালিয়া সাগর ফিলিং স্টেশনের সামনে প্রতিমন্ত্রী ডাঃ শেখ ফরিদুল ইসলামকে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। দুই নেতার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক নেতা, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সদস্য সচিবসহ অন্যান্য নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।