ফরিদপুর প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, “দোষীদের ব্যাপারে কোনো দলমতের প্রয়োজন নেই। কেউ যদি দোষী হয়—বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াত—তাহাকে আইনের আওতায় আনা হবে।” তিনি শুক্রবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
শামা ওবায়েদ আরও বলেন, “আমি এখানে মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে বসিনি, আমি আপনাদের সহকর্মী হিসেবে কাজ করতে চাই। আমাদের টিমওয়ার্কই ফরিদপুরকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করবে। যেকোনো সমস্যা সরাসরি আমাকে জানাতে পারেন।”
তিনি রমজান মাসে আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “জনগণ যাতে সুন্দরভাবে রোজা ও ঈদ পালন করতে পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হবে, আর মাদক সেবনকারীদের সামাজিক সচেতনতার মাধ্যমে দিকনির্দেশনা দেওয়া হবে।”
সভায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বলেন, “আমরা পরিবর্তনের পথে রয়েছি। প্রধানমন্ত্রীর উদ্যোগে শুরু হওয়া পরিবর্তন যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা সমাজসেবা কর্মকর্তা এ.এস.এম. আলী আহসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহাদুজ্জামান, এলজিইডি ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী আজহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এবং জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.