হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল-এ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করেন।
শনিবার সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে শ্রমিকরা নীরবতা ও শ্রদ্ধার আবহে শহীদ মিনারে ফুল দেন এবং ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে কর্মক্ষেত্রে ও সমাজে তা বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করেন।
পুষ্পঅর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী। এ সময় উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন। আরও উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও জিয়াউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইদ্রিস আলী (ডাক্তার), কোষাধ্যক্ষ সবুজ হোসেন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান এবং ট্রাক শ্রমিক ইউনিয়ন ২৪০৬-এর সভাপতি ইয়াকুব আলিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া ৯২৫ ও ২৪০৬ নম্বর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের বিপুল সংখ্যক শ্রমিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় নুরুজ্জামান লিটন বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতিসত্তার ভিত্তি। ১৯৫২ সালের মহান একুশে ফেব্রুয়ারিতে আত্মত্যাগের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে, যা বাঙালি জাতির ইতিহাসে অনন্য গৌরবগাথা। ভাষা শহীদদের রক্তের ঋণ শোধ করতে দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানার আহ্বানও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.