Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ

মেহেরপুর প্রতিনিধি 
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি 

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মেহেরপুরে উদ্‌যাপিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা এক মিনিটে শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্ক-এ অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় পুষ্পস্তবক অর্পণ করেন।

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের পক্ষ থেকে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা গুরুদাস হালদার, মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. শেখ বখতিয়ার উদ্দিন, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌরসভার পৌর প্রশাসক পার্থ প্রতিম শীল, সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিলটন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেনারেল হাসপাতাল, জেলা তথ্য অফিস, কৃষি বিপণন অধিদপ্তর, জেলা আইনজীবী সমিতি, যুব উন্নয়ন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ওজোপাডিকো, জেলা রোভার, সমবায় অফিস, গণপূর্ত বিভাগ, মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ ও মেহেরপুর থিয়েটারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজন জুড়ে ছিল শোকাবহ পরিবেশ ও গভীর শ্রদ্ধার আবহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।