Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জয়বাংলা স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:১৪ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

পতাকা উত্তোলনকালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল এবং নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ঘটনাটি প্রায় দেড় বছর পর দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের প্রকাশ্য উপস্থিতির সাক্ষী হলো। তবে পতাকা উত্তোলন ও মোনাজাত শেষে নেতা-কর্মীরা দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

এ ঘটনায় বগারচর ইউনিয়নজুড়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এরপর থেকে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় ছিল এবং নেতা-কর্মীদের প্রকাশ্য পদচারণা বন্ধ ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।