Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী

জয়পুরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

সরকারি কর্মকর্তাদের মূল্যায়নে সততা, দক্ষতা ও মেধার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়পুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে স্পষ্টভাবে জানিয়েছেন—সরকারি কর্মকর্তাদের মূল্যায়নের একমাত্র মানদণ্ড হবে সততা, দক্ষতা ও মেধা। এর কোনো বিকল্প নেই এবং বিকল্প থাকার সুযোগও নেই। তিনি আরও বলেন, দক্ষ ও সৎ প্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফজলুর রহমান সাঈদ, জেলা জামায়াতের আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য; জেলা প্রশাসক আল মামুন মিয়া; পুলিশ সুপার মিনা মাহমুদা; বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলজার হোসেন; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান; জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।