দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি।।
দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সরকারি কেবিএ কলেজ, মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম ও আব্দুল হাবিব মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পা, সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মদন মোহন পাল, জুলাই গণঅভ্যুত্থানের ছাত্র আন্দোলনের নেতা মুজাহিদ বিন ফিরোজ, ছাত্র আন্দোলনের নেতা ইমরান বাশার এবং উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.