সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহম্মদপুর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও সর্বস্তরের জনসাধারণ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে দিবসের সূচনায় মহম্মদপুর উপজেলা পরিষদ অভ্যন্তরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহা. শাহনুর জামান, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত সেন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা কাজী ডা. মো. আবু আহসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, জেলা বিএনপির সদস্য ও মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) মোহাঃ মতিউর রহমান, কাজী সালিমাহক মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ এস এম ইউনুচ আলী, সহকারী অধ্যাপক ড. রইচ উদ্দীন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদনে অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। প্রেসক্লাব মহম্মদপুরের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সহ-সভাপতি মেহেদী হাসান পলাশসহ স্থানীয় সাংবাদিকরাও এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.