কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ, কোটালীপাড়া থানা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
শনিবার সকাল ৭টায় প্রভাতফেরিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। খালি পায়ে ও ফুল হাতে প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও আতিয়ার রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মিরাজ হোসেন, প্রেসক্লাব কোটালীপাড়ার সাধারণ সম্পাদক গৌরাঙ্গ লাল দাস, শিক্ষক বি এম বাবুল হোসেন এবং শিক্ষার্থী লাবিবা সানজানা ও অভিপ্রিয়া দাস।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষা এবং বাংলা ভাষার সঠিক চর্চা নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.