চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রাম-১৪ এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ বলেছেন নির্বাচনের আগে মানুষকে অনেক স্বপ্ন দেখিয়েছি এখন বাস্তবতায়ন করতে হবে। নির্বাচন পূর্ববর্তী আনাচে-কানাচে চষে বেড়িয়েছি তখন দেখেছি শত সমস্যায় জর্জরিত এই উপজেলা তখন আপনাদের উন্নয়নের ও পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলাম এখন আপনাদের সাথে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।
এসময় তিনি যোগাযোগ ব্যবস্থা, দালাল মুক্ত অফিস, চাঁদাবাজ মুক্ত এলাকা গঠনে বিরতিহীন ভাবে কাজ করার ঘোষণা দেন।
শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলা অডটোরিয়ামে উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ।
সানজিদা জাফর পপির সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, ওসি ইলিয়াছ খান প্রমুখ।

