মাদারগঞ্জ, জামালপুর প্রতিনিধি
মাদারগঞ্জে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাদারগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মাদারগঞ্জ মডেল থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার, রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও, সার্কেল এ এসপি মোস্তাফিজুর রহমান ভূঞা, মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহ্বায়ক মোঃ রেজাউল করিম আজাদ, উপজেলা ও পৌর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
পুষ্পস্তবক অর্পণের পর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সকালে উপজেলা যমুনা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন চৌধুরী। আলোচনা সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখে

