Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া বাইপাসে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি ও গ্যাস সিলিন্ডার বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া স্টোরের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সিএনজির চালক ও ৪ যাত্রী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ করে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং গুরুতর আহত আরও দুইজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তারা হাসপাতালে মারা যান।

নিহতদের মধ্যে রয়েছেন সিএনজি চালক জাকারিয়া, সিএনজি যাত্রী আমরাফুল ও তার স্ত্রী, আমেনা খাতুন এবং কমেলা খাতুন, যারা মিরপুর উপজেলার খাজানগর কবুরহাট এলাকার বাসিন্দা।

পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচল ব্যাহত হয়, পরে পুলিশ তা স্বাভাবিক করেন।

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং ট্রাকচালক পলাতক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।