বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুল হাই-এর সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আসমা উল হুসনা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান রেজাউল করিম, উপজেলা পিআইও মোহাম্মদ হাবীবুর রহমান সুমন, ইউআরসি ইন্সট্রাক্টর সেলিম মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ও শিক্ষার্থী হায়াতুল সাইসা। তারা ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলেছে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই ধরনের অনুষ্ঠান যুবসমাজের মধ্যে দেশপ্রেম ও ভাষাভক্তি বৃদ্ধি করবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.