Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার বাবুল শেখ মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলনকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

বাবুল শেখ জানান, সম্প্রতি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও প্রতিমা ভাঙার ঘটনার সঙ্গে তার নাম বিভিন্ন গণমাধ্যমে জড়িয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তিনি বলেন, “প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। ঘটনার সময় আমি বা আমার ছেলে কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং ঘটনাস্থলটি আমার পরিচিতও নয়।”

তিনি আরও অভিযোগ করেন, এই ঘটনায় মূল উদ্দেশ্য হলো দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার স্ত্রীর মালিকানাধীন ২৮ শতক জমি নিজেদের দখলে নেওয়া। প্রায় ১৭ বছর আগে তিনি জমি দেখাশোনার দায়িত্ব ধ্রুব বিশ্বাসকে দিয়েছেন। দীর্ঘ সময় ব্যবসায়িক কারণে এলাকার বাইরে থাকায় নিয়মিত তদারকি করতে পারেননি। তাই কিছু লোক পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সাজিয়ে তাকে আসামি করার চেষ্টা করছে। এছাড়া রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন মামলায় তাকে হয়রানি করা হচ্ছে।

বাবুল শেখ প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকৃত ঘটনা উদঘাটন করে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।