Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে আওয়ামী লীগ কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, পাবলিক টয়লেট ঘোষণা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা-এ জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-এর বগারচর ইউনিয়ন কার্যালয় খোলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে মিছিলটি বের করা হয়। মিছিলের নেতৃত্ব দেন বগারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলটি সারমারা বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, “দেশবিরোধী আওয়ামী লীগ আবার মাথা চাড়া তুলতে চাচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। কিন্তু শহীদ জিয়ার সৈনিক হিসেবে আমরা কোনো অপশক্তিকে ষড়যন্ত্র করতে দেব না।”

অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে জুলাই আন্দোলনকারী সংগঠন জুলাই ঐক্য বকশীগঞ্জ সাইনবোর্ড খুলে পাবলিক টয়লেট ঘোষণা করেছে। বিকালে সারমারা বাজারে তারা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। জুলাইযোদ্ধা শহিদুল ইসলাম সানী বলেন, “আজকের পর বগারচর ইউনিয়নে আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী যদি কার্যালয় খোলার দুঃসাহস দেখায়, তাদের সমুচিত জবাব দেওয়া হবে।”

উল্লেখ্য, বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকালে জয়বাংলা স্লোগান দিয়ে পতাকা উত্তোলন ও দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এ ঘটনার প্রতিবাদে বিকালে বিএনপি ও জুলাই আন্দোলনকারীরা কার্যালয়টি পাবলিক টয়লেট ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।