কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নবনির্বাচিত মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন-এর মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কালকিনি সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ইফতার মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় এমপি খোকন তালুকদার এবং মাওলানা রফিকুল ইসলাম একসঙ্গে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফিন, কালকিনি থানার ওসি জহিরুল আলম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি।
এছাড়াও শিক্ষক সংগঠন, সাংবাদিক সংগঠন, পৌর বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

